মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডুসাড এর নতুন কমিটিতে সভাপতি সাবিকুন, সম্পাদক ইমরান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডুসাড এর নতুন কমিটিতে সভাপতি সাবিকুন, সম্পাদক ইমরান
"ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড)এর নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান হাসান ভূঁইয়া।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান ভূঁইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি দেবিদ্বার পৌরসভার ৬ নং ওয়ার্ড, বালিবাড়ি এলাকায়। অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি সাবিকুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন।

জাঁকজমক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সিনেট ভবনে। নির্বাচনে ডুসাডের বর্তমান ও সাবেক সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বিগত কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হোসেন, এবং সংগঠনের অন্যান্য সিনিয়র সদস্যরা। নির্বাচনের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান ভূঁইয়া বলেন, এটি শুধু একটি পদ নয়, এটি দায়িত্ব ও আস্থার প্রতীক।

সকলের ভালোবাসা ও সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞ। সংগঠনকে আরও এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করবো। নবনির্বাচিত সভাপতি সাবিকুন্নাহার বলেন, ডুসাড সবসময় ঐক্য, শিক্ষা ও শান্তির প্রতীক হয়ে কাজ করেছে। আমরা এই ধারা অব্যাহত রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।

নতুন কমিটির নেতৃত্বে ডুসাডের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বিদায়ী কমিটির সদস্যরা।

টিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল