শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব ফারজানা ইয়াসমিন

মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব ফারজানা ইয়াসমিন
বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য (সিনিয়র জেলা জজ) সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ ফারজানা ইয়াসমিন।

নব-গঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের ৩৪তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান জিনাত আরা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্মেলনে যোগ দেন। মহিলা জজ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি হয়েছেন, বিচারক রুনা নাহিদ আক্তার, শারমীন নিগার, শামীমা আফরোজ, জেসমিন আরা বেগমও শাহনাজ সুলতানা।

যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন, বিচারক উম্মে সরাবন তহুরা, ফারাহ মামুনও আফসানা আবেদীন। কোষাধ্যক্ষ নওরীন আক্তার কাঁকন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নুসরাত জাবীন নিম্মী, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মেহেরা মাহবুব, সমাজ কল্যাণ সম্পাদক সোনিয়া আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক আরিফা চৌধুরী হিমেল, নির্বাহী সদস্যরা হলেন, জেলা জজ সামসুন নাহার, মাকসুদা পারভীন, শারমীন জাহান, ফারহানা ফেরদৌস, অতিরিক্ত জেলা জজ আবেদা সুলতানা, রেহানা আক্তার, মোসাম্মত মনিরা সুলতানা, নাজমুন নাহার সুমী।

যুগ্ম জেলা জজ মাসুদা ইয়াসমিন, মাহমুদা আক্তার তামান্না ফারাহ, পলি আফরোজ, নাহিদ সুলতানা। সিনিয়র সহকারী জজ/সহকারী জজ নুসরাত জাহান, ক্যাথেরীন গোমেজ, মেহনাজ আফরোজ, ইশরাত জাহান, মোহনা আলমগীর, অবসরপ্রাপ্ত জেলা জজ জয়শ্রী সমাদ্দার ও উম্মে কুলসুম।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার