শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের পাঁচভিটা গ্রামের প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে খেলাধুলা, কুরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, হামদ-নাত পরিবেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার রাতে ওই গ্রামে মসজিদ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ী ৪০জন শিশু-কিশোরদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা সেক্রেটারি মু. মনিরুজ্জামান, ঢাকার সেগুন বাগিচা শাখার সভাপতি মো. আবু তাহের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ।

সংগঠনের সদস্য মাওলানা মুফতি রুহুল বিন আব্দুল কাদির এর সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আল-আমিন, সহকারি ইংরেজি শিক্ষক মো:রুহুল আমীন (মুফতি), মো:ইয়াসিন, মোঃ বাবুল মুন্সি, মোঃ আবুল মেম্বার, মো: মান্নান মুন্সী, দেলোয়ার মুন্সি (দুবাই প্রবাসী), জাহাঙ্গীর মিয়া (সৌদি আরব প্রবাসী), মো:পাভেল মুন্সী, মোঃ রুবেল মুন্সী, মোঃ ফয়সাল ও মো: নাদিম।

এসময় বক্তারা বলেন, সমাজের তরুণ শিশু-কিশোরদের সভ্য মানুষ, মাদক মুক্ত সমাজ ও আদব-কায়দায় গড়ে তুলতে হলে ইসলামী সংস্কৃতির বিকল্প নেই। এমন আয়োজন প্রতিটি সমাজে ও গ্রামে নিয়মিত হওয়া প্রয়োজন। তাহলেই, অশ্লীলতা মুক্ত সুন্দর সমাজ গড়ে উঠবে। চুরি ছিনতাইসহ নানান অপরাধ কমে আসবে। অপসংস্কৃতি মুক্ত সমাজ গড়ার মাধ্যমে আমাদের শিশু-কিশোরদের এখন থেকেই আলোর পথ দেখাতে হবে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়