শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন

জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মুন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা যেভাবে স্বৈরাচারী আচরণ করেছে, সেভাবেই জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। এদেশের মানুষের উপর নির্যাতন করার জন্য। নেতা-কর্মীদের না বলে এই শেখ হাসিনা তার বোনকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে।

এই আ'লীগের বিরুদ্ধে ১৫ বছর কিশের জন্য আন্দোলন করেছি, তা জনগণকে বুঝাতে হবে। প্রতীত সরকারের কর্মীরা বাংলাদেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে। এদেশের জনগণ এতো নির্যাতন সহ্য করেছে তা এতো সহজে ছেড়ে দিবেনা। শেখ হাসিনার সাথে যারা ছিলো, তারা ব্যাংক লুট, বিদেশে টাকা পাচার, ও চাঁদাবাজি করেছে।

তিনি বলেন, বিগত ১৫টি বছর আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করেছি। অন্তবর্তীকালীন সরকার বেশিদিন থাকতে পারেনা। তাদের প্রতিশ্রুত অনুযায়ী জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য ভোটের মাধ্যমে নির্বাচীত সরকারের নিকট দায়িত্ব দেয়া। নির্বাচনের ব্যবস্থা করা। দেশ অনিদিস্ট কালের জন্য কারো শাষনে থাকতে পারেনা। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই।

তিনি আজ শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় দেশে গণহত্যাকারী, খুনি ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য, ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত দেশে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার দাবিতে দাউদকান্দিতে আগামী আট ফেব্রুয়ারী বিশাল এক জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভাটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দাউদকান্দি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আ'লীগ যে অন্যায় করেছে, সেটা যেনো বিএনপির নেতা-কর্মীরা না করে সেই নির্দেশ করছি। ক্ষমতায় না আশা পর্যন্ত আপনাদেরকে ধৈয্য ধরার অনুরোধ করছি। ১৫ বছর অনেক কস্ট করেছেন। সেটা ধরে রাখতে হবে। জনগণ যেন আমাদেরকে বলতে না পারে। যে বিএনপিও আ'লীগের মতো শুরু করেছে। দাউদকান্দি তিতাসকে ধানের শীর্ষের ঘাটি হিসেবে তৈরী করতে হবে। এটা আমার বা মারুফের ঘাটি নয়। সকলের ঘাটি হিসেবে মনে করতে হবে।

চিকিৎসা নিয়ে দেশে আশারপর আপনাদের সাথে দেখা করতে পারিনি। আপনাদের দোয়ায় আল্লাহতালা আমাকে নতুন করে জীবন দিয়েছে। সে জন্যে আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রস্তুতী সভায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ অন্যান্যনেতৃবৃন্দ।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান