শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

আমি মিডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করছি: মাহমুদুর রহমান

আমি মিডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করছি: মাহমুদুর রহমান
"দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও দাউদকান্দির কৃতীসন্তান ড. মাহমুদুর রহমান বলেন, আমি যে লড়াইটা করছি, এটা আপনাদের জন্য, মিডিয়ার জন্যই। লড়াই করছি বাংলাদেশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য। এ লড়াইটা যেন চালিয়ে যেতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়েই।

তিনি বলেন, নতুন করে বলার কিছু নেই। আমি দাউদকান্দির সন্তান। আপনার আমার জন্য দোয়া করবেন।আপনারা আমার পাশে থাকবেন।

তিনি আজ বুধবার (২২ জানুয়ারি ২০২৫) দুপুরে তার নিজ বাড়ী দাউদকান্দির বাউরিয়া গ্রামে যাওয়ার পথে দাউদকান্দি মডেল মসজিদ কনফারেন্স হলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দাউদকান্দি আমার যায়গা, নিজের বাড়ি, নিজের দেশ। এইবার বিদেশ থেকে এসে ৩ মাসের মধ্যে বাড়ি আসতে পারিনি। আজকে আসছি, আমার আব্বা, দাদা-দাদী ও ভাই আল্লাহর কাছে চলে গেছেন। তাদের কবর জিয়ার করতে আসছি।

আমার আম্মা এখানে হাসানপুর কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এখানে আম্মার ছাত্র থাকতে পারেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, আমার দেশ পাঠকমেলার দাউদকান্দির সভাপতি মোখতার হোসেন, সাধারণ সম্পাদক তৌফিক রুবেল।

পিকে/এসপি।
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার