শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই

ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ'র আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা বিগত দিনে দেশ চালিয়েছে তারা দেশকে চোরের রাজ্যে পরিনত করেছে। তাদের হাত কেটে দেয়া উচিত। তারা কখনো দেশকে ভালো করতে পারবে না। দেশের মানুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আর বিগত দিনে ক্ষমতাশীলরা বসে বিদেশে ওই টাকা পাচার করেছে।

তিনি আরো বলেন, এদেশের রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়। মুয়াজ্জিনের আযানের শব্দে মানুষের ঘুম ভাঙ্গে। সেই দেশে আমাদেরকে পড়তে হয় মানুষ নাকি বানড়ের যাত। তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মিথ্যা ইতিহাস শিখাতে চায়। তারা ইসলামের ইতিহাসকে বিকৃত করে এবং মুসলামনদের ইতিহাস বিকৃত করে মুসলমানদের কলংকিত করেছে।

এসকল ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। ৫৩ বছরে পর আমরা আবার স্বাধীনতা লাভ করেছি। তাই এখন জাতীয় সরকার ছাড়া দেশে শান্তি আসতে পারে না তাই পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে।

তিনি মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে শহীদ রিফাত শিশু পার্কে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা বসির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এইচএম আব্দুর রশিদ, কুমিল্লা পশ্চিম জেলা যুব আন্দোলনের সভাপতি সাইফুল্লা সাইফ, দাউদকান্দি পৌরসভা ইসলামী আন্দোলনের সভাপতি আল আমিনের যৌথ পরিচালনায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম। এছাড়াও বক্তব্য রাখেন, মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা, মুনসুর আহমেদ ও দাউদকান্দি  পৌরসভার সাবো মেয়র আব্দুস সাত্তার প্রমুখ।

পিকে/এসপি
 
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়