শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত

ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের ৭৯তম জন্মদিন উপলক্ষে সুস্থতা কামনায় দোয়া মোনাজাত, মাদরাসার এতিম হাফেজ ও সাধারণ শিক্ষার্থীদের খাবার বিতরণ এবং সাদকায়ে জারিয়াহ্ হিসেবে গাছের চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা জাসাস এর আয়োজনে মঙ্গলবার বাদ জোহর দাউদকান্দির বানিয়াপাড়া দরবার শরীফ মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাসাস কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন, সিনিয়র যুগ্মআহ্বায়ক আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।

কুমিল্লা উত্তর জেলা জাসাস'র সদস্য সচীব এসএম মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুবদল আহ্বায়ক শাহআলম সরকার।

আলোচনা শেষে দোয়া মোনাজাত করেন বানিয়াপাড়া দরবার শরীফের পীর মাওলানা আবুবকর সিদ্দিক আল কাশেমী।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়