শনিবার, ২১ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২১ মার্চ ২০২৬ ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন

ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই  শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন
"শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে সাতদিন কার্যকরের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে পরিবহন মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক এক সেমিনারে এ ঘোষণা দেয়া হয়।

আমাদের অঙ্গীকার-নিরাপদ সড়ক হউক সবার: সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সেমিনারে সাইফুল আলম বলেন, আজ থেকে ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন।সাপ্তাহিক ছুটির দিনসহ সাতদিনই শিক্ষার্থীরা এ হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন।

সাইফুল আলম আরও জানান, পূর্ববর্তী সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর এলাকার সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত বলবৎ হবে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সেমিনারে পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান