মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাত

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাত
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাত করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাত করেছেন। সাক্ষাতের শুরুতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন অন্তর্বর্তীকালীন সরকার সুইজারল্যান্ড সরকারের সাথে সৌহার্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করতে চায়। উপদেষ্টা দেশের বস্ত্র ও পাটখাত এবং নৌপরিবহন খাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চান।

তিনি দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোতে বিনিয়োগে সুইজারল্যান্ডকে এগিয়ে আসতে আহ্বান জানান। এসকল মিলে পাট ও বস্ত্রসহ মেশিনারিজখাতে বিনিয়োগ লাভজনক। নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে দেশের বন্দরগুলোর কার্যক্রমে আধুনিক ব্যবস্থাপনা ও দেশের জন্য কন্টেইনার হ্যান্ডলিং আধুনিকায়নে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও নৌপরিবহণ মন্ত্রণালয়ে বিদেশী বিনিয়োগের সম্ভাব্য খাতসমূহে বিনিয়োগের বিষয়ে আরও যোগাযোগের জন্য সচিবকে নির্দেশনা দেন। রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের সম্ভাবনাময় যুব সমাজের প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ শিক্ষার হার, জিডিপিসহ বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে।

একটি উজ্জ্বল সম্ভাবনায় তরুণ সমাজ আছে। সুইজারল্যান্ড এ দুই দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ , বিশ্বস্ত ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং এদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদারী হয়ে কাজ করবে মর্মে তিনি জানান। সাক্ষাৎকালে সুইজারল্যান্ড এম্বাসির কাউন্সিলর আলবার্তো জিওভানিত্তি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ, নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর