সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

আ'লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির সংবাদ সম্মেলন

আ'লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির সংবাদ সম্মেলন

"সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দাউদকান্দি উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির আহ্বায়ক মো: নূর মোহাম্মদ সেলিম বলেন, গেল ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দাউদকান্দি মডেল থানায় ভাংচুর, অস্ত্র লুট ও অগ্নিকান্ডের ঘটনার একটি ভিডিও আওয়ামী লীগের একটি ফেসবুক আইডি থেকে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকৃতপক্ষে থানার অস্ত্রলুট ও ভাংচুরের ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। ছড়িয়ে পরা ভিডিওটি যাচাই করলেই সত্যতা পাওয়া যাবে। ফ্যাসিস্ট আ'লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান করছি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক ও কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, উপজেলা যুবদলের সদস্য সচীব রোমান খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক মাহবুব হোসেন হিরন, বাবুল মোল্লা, পৌর বিএনপিনেতা মোহাম্মদ আবু মুসা, পৌর যুবদল সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান লিমন, জাসাস পৌর শাখার আহ্বায়ক মোল্লা সোহেল, থানা যুবদলনেতা রোমান মিয়াজী ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সদস্য সচীব মো. নুরুল ইসলাম মুন্সী।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি