বুধবার, ০১ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০১ এপ্রিল ২০২৬ ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

"বিএনপির দেশ ছেড়ে পালানোর রেকর্ড নেই: ড. খন্দকার মারুফ হোসেন | প্রধান খবর

"বিএনপির দেশ ছেড়ে পালানোর রেকর্ড নেই: ড. খন্দকার মারুফ হোসেন | প্রধান খবর
"বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, শেখ হাসিনা গুম খুনের রাজ্য কায়েম করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানে তাদের মসনদ তছনছ হয়ে গেছে। খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। বিএনপি দেশ ছেড়ে পালানোর রেকর্ড নেই। দীর্ঘ ১৬ বছর অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আপনারা বিএনপির হাল ধরে রাখতে সক্ষম হয়েছিলেন।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা দুর্দিনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়ার জন্য গিয়েছিল তাদের দলে নেওয়া হবে না। আর দলের নাম ভাঙিয়ে যদি কেউ অপকর্ম ও চাঁদাবাজি, লুটতরাজ করতে চান তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সোমবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া, বন্যাকবলিত মানুষের মুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ মনে করেছিল হত্যা নির্যাতন করে ছাত্র- জনতার আন্দোলন বন্ধ করে দিবে। কিন্তু এই নৃশংসতার সমুচিত জবাব দিয়েছেন আমাদের ছাত্র-জনতা। আমরা এই দেশের বিপ্লবী শহীদ ও আহতদের ছাত্র জনতার হাত ধরে নতুন করে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। আমাদের সামনের দিনগুলো যেন সুন্দর ও আলোকিত হয়। সমৃদ্ধির বাংলাদেশ ও সুখী বাংলাদেশ গড়তে পারি সেই লক্ষ্যে বিএনপি এগিয়ে যাবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদদীন, সাবেক চেয়ারম্যান আহম্মেদ হোসেন তালুকদার,

উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কামাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, ভিপি সাহাবউদ্দীন, বিএনপি নেতা ও ইউএসএ ইনক এর সভাপতি মোহাম্মদ আবু মুসা,

জাসাস কুমিল্লা উত্তর জেলার সদস্য সচীব এসএম মিজান, কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা জামাল উদ্দিন মোল্লা, সদর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহসিন আহম্মেদ ও ছাত্রদল নেতা রাসেল আহমেদ প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার ও উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান। সভা শেষে দেশ জাতির সমৃদ্ধ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে দাউদকান্দি -তিতাস, হোমনা- মেঘনার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে মুঠোফোনে এক বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান