সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস

বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস
বিসিবির পরিচালনা পর্ষদে দীর্ঘদিন ধরেই ছিলেন জালাল ইউনুস। চলতি মেয়াদে বিসিবির এই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন।

বিসিবির পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে পদত্যাগ করেছেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দুই কাউন্সিলর ছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি। এই দুইজনকে এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল।

দুইজনের মধ্যে জালাল ইউনুস ইতোমধ্যে পদত্যাগ করেছেন। আহমেদ সাজ্জাদুল আলমম হয়তো আজকের মধ্যেই পদত্যাগ করবেন। ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, বিসিবি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে দুইজন ক্রীড়া ব্যক্তিত্বকে মনোনীত করা হচ্ছে।

এই কারণে পুরোনো দুইজনকে বাদ দিতে হচ্ছে। নতুন দুইজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ফারুক আহদে। অন্যজন নাজমুল আবেদিন ফাহিম। এই দুইজনকে এনএসসি থেকে মনোনীত করা হচ্ছে। তারা বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হবেন।

এরপর পরিচালকদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচিত করা হবে। সভাপতি হিসেবে ফারুক আহমেদ অনেকখানিই এগিয়ে রয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড শূন্য হলে কিংবা সভাপতির পদ শূন্য হলে কীভাবে সেই পদ পূরণ করা হবে তার বিস্তারিত কিছু বলা নেই।

এই কারণে বোর্ডের বাইরে থাকা ক্রিকেট ব্যক্তিদের আনতে সহজ পথে হেঁটেছে এনএসসি। বোর্ডে এনএসসি কোটাতে আগে থেকেই ছিলেন বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি। এই দুজনের পদ শূন্য হলেও জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে তাদের প্রতিনিধি দিতে পারবে।

ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে আনার ক্ষেত্রে এই সুযোগটাই কাজে লাগানো হচ্ছে। এনএসসির মনোনীত ওই দুই সংগঠকের পরিবর্তে তাদের মনোনয়নের পথে বেশ এগিয়ে গেছে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যেকোনও পরিস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের মনোনীত কাউন্সিলরদের পরিবর্তনের এখতিয়ার রাখে।

তবে আদর্শিক দিক হচ্ছে, কাউন্সিলরদের নিজেদের পদত্যাগ করা কিংবা এনএসসিতে তাদের অবস্থান জানানো। বর্তমান পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদও চাইলে নতুন করে কাউকে মনোনীত করতে পারবে।

এই কর্মকর্তার কথাতেই স্পষ্ট, এনএসসির আগের মনোনীত দুই ক্রিকেট সংগঠককে পদত্যাগ করতে হবে। আজ দুপুরে জালাল ইউনুস পদত্যাগ করেছেন, এখন আরেক মনোনীত কাউন্সিলর আহমেদ সাজ্জাদুল আলম পদত্যাগ করেন কিনা সেটিই দেখার। সূত্র: বাংলাদেশ বুলেটিন
 
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর