শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দি পৌর বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দি পৌর বিএনপির দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লার দাউদকান্দিতে মিলাদ ও দোয়া মাহফিল করে দাউদকান্দি পৌর বিএনপি। পূর্বে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৬ আগস্ট) বেলা বিকেলে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মুনাজাতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদের রুহের মাগফেরাত, আহত ছাত্র জনতার সুস্থতা দেশ-জাতির মঙ্গল ও খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

এ সময় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবেন। তারেক রহমান দেশে ফিরে গণমানুষের কাণ্ডারি হবেন।পরে নেতা-কর্মীরা কেক কেটে একে অপরকে কেক খাইয়ে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেন।

দোয়া মাহফিলে দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহবায়ক কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন,

কাউন্সিলর সালাউদ্দিন সরকার, কামাল হোসেন সরকার, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, আইরিন সরকার, শিল্পী আক্তার, রেবেকা সুলতানা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার