মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী ২০২৬ ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

"উন্নয়নের ৪ মাসের মধ্যেই খোঁড়াখুঁড়ির হিড়িক"

"উন্নয়নের ৪ মাসের মধ্যেই খোঁড়াখুঁড়ির হিড়িক"
দীর্ঘদিন অপেক্ষার পর একটি সড়কে যখন উন্নয়নের ছোঁয়া লাগে, তখন জনগণ মহা খুশি হন। কিন্তু যখন কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ সমাপ্তির ৪ মাসের মাথায় ওই সড়কই আবার নতুন করে খোঁড়াখুঁড়ি শুরু হয়' তখন আমজনতার মনে প্রশ্ন জাগে,

তাহলে চার মাস আগে কেন এ সড়কের উন্নয়ন সমাপ্ত করা হলো? যেখানে ঢাকার বিভিন্ন সড়ক খানাখন্দকে পরিপূর্ণ, সেখানে সুন্দর ও মজবুত ভাবে একটি সড়ক উন্নয়নের চার মাস যেতে না যেতেই কি কারণে এবং কাদের স্বার্থে খোড়াখুড়ির হিড়িক পড়েছে, তা নিয়ে চলছে কানাঘুষা।

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর অধীন ৫০ নং ওয়ার্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশ, কাজলা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলঘর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত যে সড়কটি, সেটির উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে গত ১ মার্চ।

সড়ক উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় বারো কোটি ঊনত্রিশ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত তারিখে কাজ সমাপ্ত করে সিটি কর্পোরেশনের কাছে সড়কটি বুঝিয়ে দেয় এবং যথারীতি এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সড়ক উদ্বোধন শেষে মেয়র তাপস বলেন, এই সড়ক যেভাবে উন্নয়ন করা হয়েছে, আশা করা যায় আগামী ১০ বছর এ সড়কের উন্নয়নে আর হাত দিতে হবে না। কিন্তু মেয়রের সেই আশার বাণী চার মাস যেতে না যেতেই ভেস্তে দিল কিছু কর্মকর্তা।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে সুয়ারেজ লাইন নির্মাণের জন্য সড়ক কাটার অনুমতি নেয়। যদিও সিটি কর্পোরেশন কর্মকর্তাদের দাবি, তারা মহাসড়ক কাটার কোন অনুমতি ওয়াসাকে দেয়নি।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোঃ বোরহান উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এই বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন, অঞ্চল ৫ এর নির্বাহী প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ।

প্রতিবেদক নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সিটি কর্পোরেশন ওয়াসাকে মহাসড়ক কাটার কোন অনুমতি দেয় নাই। বিভিন্ন ওয়ার্ডের ভিতরে যে সড়কগুলো আছে, কেবল সেগুলোর মধ্যদিয়ে ওয়াসার লাইন করার অনুমতি দেয়া হয়েছে।
ওয়াসা অনুমোদনহীন ভাবে এই কাজ করেছে বলেও তিনি দাবি করেন।

প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, এ বিষয়ে ওয়াসার পিডির কাছে জবাব চাইলে তিনি নাকি ভুল স্বীকার করেছেন। তিনি আরো জানান, কোনভাবেই এই মহাসড়কে খোঁড়াখুঁড়ি বা কাটার কোন অনুমতি অতীতেও সিটি কর্পোরেশন দেয়নি ভবিষ্যতেও দিবে না।

প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার কোথাও তিনি জানান। বর্তমানে এ সড়কে ওয়াসা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখলেও এলাকাবাসী মনে করছেন এটা সাময়িক। হয়তো মেয়রের বক্তব্য উপেক্ষা করে কতিপয় কর্মকর্তার যোগসাজসে আবারো সড়কে খোঁড়াখুঁড়ি এবং কাটা শুরু হতে পারে।

এতে সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা বিনষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকাবাসি উন্নয়ন সম্পন্ন সকল সড়ক বিশেষ তদারকিতে নেয়ার জন্য টাস্ক কোর্স গঠনেরও দাবি জানান। যাতে যত্রতত্রভাবে সড়কের ক্ষতিসাধন এবং অর্থের অপচয় না ঘটে। সূত্র: দৈনিক সংবাদ প্রতিদিন'অনলাইন।

পিকে/এসপি
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ