সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দাউদকান্দি পৌরসভার ৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন: মেয়র নাঈম ইউসুফ সেইন

দাউদকান্দি পৌরসভার ৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন: মেয়র নাঈম ইউসুফ সেইন
★মো. শফিকুল ইসলাম বাবু: কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত ৩৫ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৬০৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। এবার বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯শত ৬৯ টাকা।

বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯শত ৫৯টাকা এবং রাজস্ব ব্যয় ৮ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। মোটনউন্নয়ন আয় দেখানো হয়েছে ২৪কোটি ৭ লাখ ৩২হাজার ৬শত ৩৪ টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি ২লাখ টাকা।

মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, দাউদকান্দি পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভা প্রশাসন কাজ করছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন এখন দৃশ্যমান। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে আগামী ২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত বাজেট অনুযায়ী পৌরসভার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ।

বাজেট সভায় পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, হিসাব রক্ষক মো. শাহাদাত হোসেন, প্যানেল মেয়র এনামুল হক সরকার, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র নুরুন্নাহার খন্দকার, 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী আক্তার, কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাহউদ্দিনসহ রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর