মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান খাদে নিহত-২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান খাদে নিহত-২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।
সেই সঙ্গে দু'টি গরুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার (১২জুন) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যান খাদে পড়ে যায়।

এসময় রাসেল মিয়া (৩০) ও অজ্ঞাত(২৭) ঘটনাস্থলেই নিহত হন। নিহত রাসেল মিয়া গরু ব্যবসায়ী। তার বাড়ি জেলার লাকসাম উপজেলার সিলাইন গ্রামে । সেই সঙ্গে ঘটনাস্থলেই দুইটি গরুর মৃত্যু হয়। ট্রাকটিতে থাকা আরও কয়েকটি গরুও আহত হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্য মোঃ মঞ্জুরুল আলম বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক লাকসামের উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের পুটিয়া এলাকায় গরু বোঝাই ট্রাকটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে এদুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেল মিয়াসহ দুইজন মারা যায়।

দুর্ঘটনায় দু'টি গরুও মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যবসায়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল