শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম
২০৪১ সালের মধ্যে স্মার্ট, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়তে হলে প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শনিবার (০১ জুন) সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হল রুমে অনুষ্ঠিত

ইনোভেশন টিম এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এই আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমাদেরকে দেশের জন্য গ্রাজুয়েট তৈরীর পাশাপাশি গ্লোবাল গ্রাজুয়েট তৈরী করতে হবে।এর ফলে বিশ্বব্যাপী মানবকল্যাণে অবদান রাখতে পারবে আমাদের গ্রাজুয়েটগণ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি‘র সচিব ড. ফেরদৌস জামান বলেন, আমি আশা করি দেশের সকল নাগরিককে স্মার্ট সুবিধার আওতায় আনতে রুয়েট অগ্রণী ভূমিকা পালন করবে।

দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক এবং ইনোভেশন অফিসার অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি‘র রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ ও ইউজিসি‘র ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাস। এতে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ, হল প্রভোস্ট, এপিএ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্টগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার