বুধবার, ০১ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০১ এপ্রিল ২০২৬ ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

"আপনাকে বিশ্বাস করে এমন মানুষকে ঠকাতে হয় না' | মতামত | প্রধান খবর

"আপনাকে বিশ্বাস করে এমন মানুষকে ঠকাতে হয় না' | মতামত | প্রধান খবর
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। একা বসবাস করা মানুষের পক্ষে সম্ভব নয়। আদিকাল থেকেই মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে বসবাস করে আসছে। একে অন্যের উপর নির্ভরশীল। তাই, মানুষ মানুষকে ভালোবাসবে' এটাই স্বাভাবিক।  মিলে-মিশে চলবে। সুখ-দুখে পাশে থাকবে। সমাজকে সাজাবে। 

আর সমাজবদ্ধ হয়ে চলতে গিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ক ও প্রেম হয়। হয় একে অন্যের প্রতি আন্তরিক। মায়া-মমতা বেড়ে যায়। এই মমতা একটা সময় মানুষকে খুবই আবেগ প্রবন করে তুলে। তখন হয়ে যায় দুর্বলতা। অথাৎ একজন অন্যজনের প্রতি দুর্বল। আর দুর্বলতাকে পুজি করে কিছু মানুষ শুরু করে মানুষকে ঠকানো। 

"একজন মানুষ আপনাকে ভালোবাসে, আপনাকে বিশ্বাস করে, আপনার সাথে চলতে পছন্দ করে, আপনার সফলতায় আনন্দ পায়, কষ্টে ব্যার্থিত হয়, আপনার অনুপস্থিতিতে মিস করে, আপনার জন্য সময় ব্যায় করে।

আপনাকে ভালোবাসতে গিয়ে অনেকের সাথে সম্পর্ক নষ্ট করে। ঝুঁকি গ্রহন করে, বিপদে পাশে দাঁড়ায়, হাত বাড়ালেই যে কোন সময় পাওয়া যায়। এমন ভালোবাসার মানুষকে কী' ঠকাতে হয়?

মনে রাখবেন, এই বিষয়গুলো ওই মানুষটির দুর্বলতা নয়। তার দূর্বলতা ও সরলতা হলো সে আপনাকে আপন মনে করে। বরং, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এইটা একটা নিয়ামত, যে একজন মানুষ আপনাকে বিশ্বাস করে। এর উপরে আর কিছুই মূল্যবান হতে পারে না।

কিন্তু আপনি যদি, তার এই আচরনকে পূজি করে। ওই মানুষটির বিশ্বাস নিয়ে লুকুচুরী করেন। তাকে খেলনার পাত্র হিসেবে ব্যবহার করেন। ছলছাতুরী করেন। তাকে সামনে একরকম দেখান, পিছনে ভিন্নমত লালন করেন। মনে রাখবেন, এতে ওই মানুষটির তেমন বেশি কিছু হারায় না।

আর যেদিন মহান আল্লাহ' আপনার এই ছলছাতুরী বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে একে একে সকল সত্য উপস্থাপন করে দেন। তখন ওই মানুষটির নিকট আপনি ঘৃণারপাত্র ছাড়া আর কিছুই না। মহান আল্লাহ প্রতিটি মানুষকে রক্ত-মাংসে, রাগ-অনুরাগ, মায়া-মমতা দিয়ে সৃষ্টি করেছেন।

শুধু তাই নয়, তাঁর হায়াত-মাউত, রিজিক ও সন্মান আল্লাহই দিয়ে থাকেন। আপনার সাথে চললেই, মনে করার দরকার নেই যে, আপনি অনেক ক্ষমতাধর। আপনি যাঁদেরকে ক্ষমতাধর মনে করেন, তারাও অনেকের কাছে তুচ্ছ বিষয় মাত্র।

অল্প সময়ের অভিযাত্রায়। বিশ্বাসীরা কখনো হারে না, ঠকে না, পথ ভুলে যায় না, কোন একদিন ঐশ্বরিক কোন না, কোন ফয়সালা তাঁদের জন্য কল্যান বয়ে আনবেই। ভালোবাসা, বিশ্বাস ও বন্ধনে আবদ্ধ থাকুক মানুষ। বিশ্বাসীরা পথ খুঁজে পাক।

মো: শরীফুল ইসলাম (শরীফ প্রধান)
লেখক, সাংবাদিক ও সংগঠক
১ আগস্ট ২০২৩
01675785122
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান