শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের বই উপহার

মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের বই উপহার
প্রতি বছরের মতো এবারও মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের দিন শিশু-কিশোরদের নতুন বই উপহার দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের দিন ১১ এপ্রিল চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে ঈদের সালামি হিসেবে এই বই দেওয়া হয়।

এবারসহ সংগঠনটি মোট ২৪ টি ঈদে শিশু-কিশোরদের বাড়তি আনন্দ দিতে ঈদের দিন বই দিয়েছে। এ বছর বই দিয়ে এ কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন ছোটদের পত্রিকার সম্পাদক ও শিশুসাহিত্যিক মামুন সারওয়ার। ঈদের দিন নতুন বই পেয়ে শিশু-কিশোররা বেশ আনন্দ প্রকাশ করে।

এ বছরও উপহার দেওয়া বইয়ের মধ্যে ছিল ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি-প্রকৃতি, শিশুতোষ ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই। শিশু-কিশোরদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক গাজী মুনছুর আজিজ। ২০০১ সালে গাজী মুনছুর আজিজের উদ্যোগে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার পরিচালনা, বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, শিক্ষাবৃত্তি প্রদান, ইলিশ আড্ডা, ‘ঈদ উৎসব’ ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা সমাজকল্যাণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী মুনছুর আজিজ বলেন, ‘ঈদসহ উৎসব-পার্বণে আমরা অনেকেই শিশু-কিশোরদের টাকাসহ বিভিন্ন উপহার দিয়ে থাকি।

তবে আমরা চাই অন্য উপহারের সঙ্গে বইও উপহার দেওয়া হোক, যাতে শিশু-কিশোররা সৃজনশীল বই পাঠে আগ্রহী হয়। মূলত পাঠ্যবইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল বই পাঠে আগ্রহী করে তুলতেই আমাদের এ উদ্যোগ। এবার আমাদের এ কার্যক্রমে যারা সম্পৃক্ত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার