শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার

বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে  সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার
কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী-উন্নয়নমূলক সংগঠন "বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে পবিত্র রমাদান উপলক্ষে ওই ইউনিয়নের প্রবীন-মুরুব্বী, আলেম-শিক্ষক-সাংবাদিক, আইনজীবী-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী-জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সন্মানে "সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. নুরআলম ভূঁইয়া (আলম)'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি মো. খোরশেদ আলম টাইগার, সংগঠনের উপদেষ্টা মো. শাহিন আহাম্মেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান।

সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসেল রাফী, সদস্য হাবিবুর রহমান, মো. শরীফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সজিব তালুকদার, ওমর ফারুক প্রধান, ইয়াছিন প্রধান, আলআমিন তালুকদার, মারুফ । আলোচনা শেষে দোয়া ও মুনাজাত করেন সংগঠনের উপদেস্টা আল্লামা সাইফুল ইসলাম জিহাদী।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়