সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

"দারচিনিতে আছে পাতলা চুলের সমাধান"

"দারচিনিতে আছে পাতলা চুলের সমাধান"
চুলকে করুন আরও ঘন, কালো ও মসৃন। কিন্তু চাইলেই তো আর হল না। মনের মতো চুল পেতে চাই সঠিক যত্ন। এ দিকে চুল পড়ার সমস্যায় নাজেহল কমবেশি অনেকেই। কেউ আবার সারা বছর ধরে খুশকির সমস্যায় ভোগেন। কিন্তু নামীদামি প্রসাধনীর ব্যবহার করেও সুফল মেলে না অনেক সময়।

চুল ঝরা থেকে খুশকি— এই ধরনের সমস্যার সমাধান হতে পারে দারচিনি। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর হেঁশেলের এই উপাদানটি চুলের গোড়া মজবুত করে। দারচিনিতে উচ্চ মাত্রায় ভিটামিন কে থাকে। দারচিনি চুলের যত্নে ব্যবহার করলে রক্ত সঞ্চালন ভাল হয়, ফলে নতুন চুল গজায়।

কম বয়সে অনেকেরই চুল পেকে যায়। এই সমস্যা দূর করতে দারচিনি দারুণ উপকারী। শরীরের যত্ন নিতেও এর উপকারিতা কম নয়। টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে, প্রত্যেক দিন আধ চা চামচ করে দারচিনি খাওয়ায় উপকৃত হয়েছে বলে দেখা গিয়েছে সমীক্ষায়।

ট্রাইগ্লিসারাইড বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমে দারচিনিতে। টাইপ টু ডায়াবেটিসের মতো কোনও রোগ থাকলে শরীর ইনসুলিম হরমোনের সঙ্গে ঠিক মতো মানিয়ে নিতে পারে না। সেই কাজে সাহায্য করে দারচিনি।

কিন্তু চুল ঘন করতে কী ভাবে ব্যবহার করবেন দারচিনি?

১) দারচিনি, মধু, নারকেল তেল— এই তিনটি উপকরণ একসঙ্গ মিক্সিতে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি যেন ঘন হয়। এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে দিন। সপ্তাহে দু’বার এটি ব্যবহার করলে উপকার পাবেন।

২) এটি ছাড়াও দারচিনি ব্যবহার করার আরও একটি উপায় রয়েছে। ডিম, নারকেল তেল এবং কয়েক টুকরো দারচিনি একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিনের ব্যবহারে চুল হবে ঘন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর