শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

গৌরীপুর-কচুয়া সড়কে দুর্ঘটনায় হাফেজ সফিউল্লাহ ও তার মাসহ নিহত ৫ | এলাকায় শোকের মাতম

গৌরীপুর-কচুয়া সড়কে দুর্ঘটনায় হাফেজ সফিউল্লাহ ও তার মাসহ নিহত ৫ | এলাকায় শোকের মাতম
কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হাফেজ সফিউল্লাহ ও তার মাসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আমিরাবাদ- কচুয়া সড়কের মহানন্দ নামকস্থানে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

নিহতরা হলেন, দাউদকান্দির কালাসোনা দক্ষিণ নগর গ্রামের মৃত চিত্তরঞ্জন মন্ডলের ছেলে পীযুষ মণ্ডল (২৮), আনুয়াখোলা গ্রামের মৃত শরাফাত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও ছেলে হাফেজ মোহাম্মদ শফিউল্লাহ (২৪), দক্ষিণ নগর এলাকার মোহাম্মদ রুহুল আমিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং ধরজখোলা গ্রামে মোহাম্মদ অহিদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৮)।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, আজ মালবাহী একটি কাভার্ডভ্যান কচুয়ার দিকে যাচ্ছিল অপরদিকে সিএনজিচালিত অটোরিকশাটি গৌরিপুরের দিকে আসছিলো চলন্ত অবস্থায় গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ নামক এই সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন। মুমূর্ষু অবস্থায় আরও একজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত যান দুটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে। বিভিন্ন মহল শোক প্রকাশ করছে। নিহত হাফেজ সফিউল্লাহ জামিয়া ইসলামিয়া আতিকিয়া বায়নগর মাদ্রাসার মিশকাত জামাতের ছাত্র ও মনির হোসেন একটি প্রাইভেট কম্পানীতে কর্মরত ছিলেন।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়