শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

লেখাপড়ার পাশাপাশি নৈতিকতায় পরিপূর্ণ সৎসাহসী আদর্শ মানুষ হতে হবে: সাংবাদিক শরীফ প্রধান

লেখাপড়ার পাশাপাশি নৈতিকতায় পরিপূর্ণ সৎসাহসী আদর্শ মানুষ হতে হবে: সাংবাদিক শরীফ প্রধান
'শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধান বলেন, বর্তমানে সমাজে শিক্ষিত লোকের সংখ্যা বাঁড়ছে কিন্তু ভালো মানুষের সংখ্যা বাঁড়ছে না। মানুষ শিক্ষিত হচ্ছে, নৈতিকতা কমে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণের সংখ্যা বাঁড়ছে, কিন্তু সমাজে আদর্শ ও নীতিবান তরুণের সংখ্যা বাঁড়ছে না। সমাজে অনেক যুবক রয়েছে কিন্তু সৎসাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মত যুবক নাই বললেই চলে। তাইতো সমাজ এখন বিশৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে মাদকের ভয়াবহ বিস্তার লাভ করছে।

তিনি আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে দাউদকান্দির নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

তিনি বলেন, একটা সময় ছিলো' সন্ধ্যার পর গ্রামের বাড়িগুলোতে পড়ার শব্দ শোনা যেতো, ভোর সকালে পবিত্র কুরআন শরীফ দেলাওয়াতের শব্দ শোনা যেতো। এখন আর পড়ার শব্দ শোনতে পাই না। হাঁটবাজারে সকাল-বিকেল তরুণদের পদচারনা ব্যাপক ভাবে বেঁড়েছে।

ওরা দল বেঁধে হাট-বাজার, রাস্তাঘাটে কী করে। তাদের জীবনের লক্ষ্য কী? কী করতে চায়। তারা আদৌ জানে? আগে মুরুব্বী কিংবা সমাজের বড় ভাইরা ডাক দিলে ছেলেরা ভয় পেতো। সন্মান করতো। দৌড়ে চলে যেতো। এখন ঘুরে দাড়ায়, বড়দের সন্মান না করে উল্টো প্রতিবাদ করে।

তিনি আরো বলেন, তরুণদের কী হলো যে, তোমরা দিনদিন এতো বেপড়োয়া ও বিপদগামী হচ্ছো? আগামীদিনে তোমরা দেশ ও সমাজের দায়িত্ব নিতে হবে। পিতা-মাতার স্বপ্ন পূরন করতে হবে। তাই, বড়দের সন্মান ও নৈতিকতায় পরিপূর্ণ আদর্শ মানুষ হতে হবে। তাহলেই, নিজেকে প্রতিষ্ঠিত মানুষ ও উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।

মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমান।মুনাজাত পরিবেশন করেন, মাওলানা আবুবকর সিদ্দিকী আল কাশেমী পীরসাহেব। এসময় বক্তব্য রাখেন, নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন, ম্যানেজিং কমিটির সদস্য ডা: মো. আলাউদ্দিন, সাবেক সদস্য মো. মমিন আখন্দ, মাওলানা ওমর ফারুক ও মো. সোলেমান মেম্বার।

উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মো. মনির হোসেন, মো. হান্নান মেম্বার, ডা: কবির সরকার, মো. নাজির প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাববৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মেজবাহ উদ্দিন মিয়াজী।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়