মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা, ভোট ১৪ মার্চ | প্রধান খবর

সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা, ভোট ১৪ মার্চ  | প্রধান খবর
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মার্চ এসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এই ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়।

পরে তফসিল দেয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। যাচাইবাছাই চলবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি।
মনোনয়পত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হবে ২২ ফেব্রুয়ারি। আর নিষ্পত্তি চলবে ২৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৭ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, জাতীয় সংসদে ৩০০ আসনের পাশাপাশি ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণ সংসদ নির্বাচনে বিজয়ীদের অনুপাতিক হার অনুযায়ী সংরক্ষিত নারী আসন বরাদ্ধ হয়ে থাকে। এই হিসাবে এবারের সংসদে ২টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে জাতীয় পার্টি।

আর ৬২টি আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। তাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র মিলে দলটি আসন পাচ্ছে ৪৮টি। দলটি ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রিও শুরু করেছে। ক্ষমতাসীন এ দলের হয়ে সংসদে যেতে চান অনেকে। তাই দলটির মনোয়নপত্র বিক্রিতে হিড়িক পড়েছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর