মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমদের পূর্ণ মর্যাদা দিয়েছেন: আবদুস সবুর এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমদের পূর্ণ মর্যাদা দিয়েছেন: আবদুস সবুর এমপি
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের আলেম ওলামাদের পূর্ণ মর্যাদা দিয়েছেন। আলেমদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। বিগত সময়ে কোন সরকারই আলেমদের জন্য কাজ করেননি।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দাউদকান্দি উপজেলা বড় মসজিদে জুম্মার নামাজের প্রাক্কলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন। কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। জাতির পিতার কন্যা দেশের মডেল মসজিদ নির্মান করেছেন।

দেশে ইসলামের প্রচারে বঙ্গবন্ধু এবং তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা অবদান সারা বিশ্ব দেখেছে। বিএনপি-জামায়াত জঙ্গি গুষ্ঠির গুজব অপপ্রচার রোধে সারা দেশের মসজিদ মাদ্রাসার ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জঙ্গি গুষ্ঠি গুজব অপপ্রচারের জন্য যেন কোন ভাবেই মসজিদ মাদ্রাসাকে ব্যবহার না করতে পারে, সে ব্যপারে আপনাদের সজাগ থাকতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন দেশের শৃঙ্খলা বিনষ্ট করতে না সেই ব্যপারে সবাইকে সচেতন করতে হবে। এই কাজটা দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে আপনাদের করতে হবে।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে