শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

কুমিল্লায় সাব-কন্ট্রাক্টর শের আলীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড | প্রধান খবর

কুমিল্লায় সাব-কন্ট্রাক্টর শের আলীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড | প্রধান খবর
কুমিল্লা বুড়িচংয়ের সাব-কন্ট্রাক্টর মোঃ শের আলীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন - কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মোঃ মালেক হাবিলদার এর ছেলে মোঃ সুজন মিয়া (৪০) ও আবুল কাশেম এর ছেলে মোঃ মামুন (১৮) এবং একই জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মনিপুর দক্ষিণ পাড়াস্থ মৃত রুস্তম আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৩০)।

মামলার বিবরণে জানাযায়- ক্যান্টমেন্ট বোর্ড অফিসের আওতাধীন একটি আম বাগান ভিকটিম মোঃ শের আলী ও ১নং আসামি মোঃ সুজন মিয়া লিজ নিয়া জীবিকা নির্বাহ করিত। আম বিক্রির পাঁচ লক্ষ টাকা ভাগ ভাটোয়ারা নিয়া বিরোধ চলিয়া আসাবস্থায় ২০১৫ সালের ২৩ জুন

মঙ্গলবার দুপুরবেলা ২টার সময় কুমিল্লা বুড়িচং উপজেলাধীন ঘোষনগর গ্রামস্থ আয়েশা আক্তারের বসত ঘরের উত্তর-পূর্ব কোনের রুমে পূর্ব আক্রোশের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমে ভাড়া বাসায় অনধিকারভাবে প্রবেশ করিয়া লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে গামছা দিয়া মুখ এবং

কারেন্টের তার দিয়ে দু'হাত-পা বেঁধে অচেতন অবস্থায় ফেলিয়া রাখে। মামলার বাদী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোঃ শের আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মনিপুর শেখ বাড়ীর মৃত হাছন আলীর ছেলে নিহতের প্রতিবন্ধী ভাই মোঃ বাবুল মিয়া (৪৫) বাদী হয়ে মোঃ সুজন মিয়া (৪০) ও মোঃ জাকির হোসেন (৩০) এবং বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের কন্ট্রাক্টর মোঃ হামযা (৫০) কে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে

মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার এসআই মোঃ ইমাম হোসেন ঘটনা তদন্তপূর্বক আসামিগণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দঃ বিঃ আইনের ৩০২/৩৪ ধারার বিধানমতে ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারী আসামি মোঃ সুজন মিয়া, মোঃ জাকির হোসেন ও মোঃ মামুন এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (অভিযোগপত্র নং-৫৫)।

তৎপর মামলাটি বিচারে আসিলে ২০১৭সালের ০২ ফেব্রুয়ারী আসামিগণের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় চার্জগঠন শেষে রাষ্ট্রপক্ষে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোঃ সুজন মিয়া,

মোঃ জাকির হোসেন ও মোঃ মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় কৌশলী অতিরিক্ত পিপি মোঃ রফিকুল ইসলাম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ জামান আহমেদ নয়নসহ আরো অনেকে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়