শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

কুমিল্লা নগর উদ্যান অংকনশালায় প্রতিবছর এক হাজারেরও বেশি শিশু ছবি আঁকা শিখছে

কুমিল্লা নগর উদ্যান অংকনশালায় প্রতিবছর এক হাজারেরও বেশি শিশু ছবি আঁকা শিখছে
সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রটি ২০১৯ সালে ২০ আগস্ট মঙ্গলবার কুমিল্লা নগর উদ্যানে সেমিপাকা এক কক্ষ বিশিষ্ট একচালা বিল্ডিং নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয়। এটি সিটি কর্পোরেশনের একটি সেবামূলক ভর্তূকি প্রতিষ্ঠান। এখানে নাম মাত্র ফি দিয়ে শিশুরা ছবি আঁকা শিখে থাকেন।

এতে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুরা অগ্রাধিকার পায়। হতদরিদ্র শিশুদের খরচ প্রতিষ্ঠান বহন করে থাকে (যেমন: রং, পেন্সিল ও খাতা ইত্যাদি)। এই প্রতিষ্ঠানে ধনী-গরীব যেকেনো শিশু ছবি আঁকার জন্য ভর্তি হতে পারে। এ প্রতিষ্ঠানে প্রতি বছর এক হাজারেরও বেশি শিশু ছবি আঁকা শিখে।

এছাড়াও প্রতি বছর বার্ষিক চিত্র প্রদর্শনী ও ম্যাগাজিন বের করা হয়। এটিই কুমিল্লাতে একমাত্র অংকনশালা যেখানে শিশুরা সপ্তাহে ০৭ (সাত) দিনই ছবি আঁকা শিখে থাকেন। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তৎকালীন সময়ের কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু

এবং এর সভাপতি ছিলেন সদ্য প্রয়াত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন স্কুল জীবন থেকেই অনুপ্রাণিত হন ছবি আঁকার কাজে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছাত্রজীবনেই আঁকা-আঁকিতে হাতেখড়ি হয় তাঁর।

বন্ধুদের সাথে প্রতিযোগিতার পাশাপাশি স্কুলেও ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি। তখন থেকেই ছবি আঁকায় আত্মনিবেশ করেন নিজেকে। শুধুমাত্র রং ও তুলী নিয়েই প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেন ছবি আঁকানোর কাজ। অনেক প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

মোঃ শাহীন নিরলসভাবে শিশুদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুরা তাদের মনের ইচ্ছাগুলোকে রং-তুলিতে রূপ দিতে পারে। একান্ত আলাপচারিতায় সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন বলেন, সুন্দর ছবি আঁকা একধরণের প্রতিভা।

তিনি বলেন- “যত দিন কাজ করার সুযোগ থাকবে ততদিন ছবি আঁকার কাজ করবো।" এদিকে, কুমিল্লা সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রে কোনো শিশুকে ভর্তি করতে চাইলে নিম্নলিখিত মোবাইলে ফোন করে বিস্তারিত জানুন। মোবাইল: 01711 - 27 03 63

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার