সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

অবৈধ মজুদদারদের কঠোর হুঁশিয়ারি দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু | প্রধান খবর

অবৈধ মজুদদারদের কঠোর হুঁশিয়ারি দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু | প্রধান খবর
অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, যারা সৎভাবে ব্যবসা করবে সরকার তাদের সব ধরনের সহায়তা করবে। কিন্তু কেউ অবৈধভাবে কোনো পণ্য মজুদ ও ষড়যন্ত্র করে দাম বৃদ্ধির চেষ্টা করলে, তাদের ব্যাপারে কঠোর হতে আমরা পিছ পা হব না।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে জানুয়ারি মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে চালের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা চালের বাজারে গিয়ে তাদের ব্যবস্থাপনা দেখব।

মিল থেকে দোকান পর্যন্ত সাপ্লাই চেইনে যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে সেটি দূর করার উদ্যোগ নেব। এর আগে আমরা টিসিবি পণ্য বিক্রি শুরু করেছিলাম ট্রাক দিয়ে। আমরা ট্রাক থেকে এখন দোকানে এসেছি। পরবর্তীতে এটা ন্যায্য মূল্যের দোকানের মতো দেওয়ার ব্যবস্থা করব
যাতে কর্মজীবী ও খেটে খাওয়া মানুষেরা বিকেলে এসব পণ্য কিনতে পারেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রমজান পর্যন্ত টিসিবির পণ্য বিতরণে কোনো সমস্যা হবে না। এখন তেল, মসুর ডাল ও চাল দেওয়া হবে। রমজানে খেজুর ও ছোলা যুক্ত করা হবে। একই সঙ্গে টিসিবির পণ্য বিতরণে যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেজন্য তদারকি ব্যবস্থা জোরদার করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম সফিকুজ্জামান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান প্রমুখ।
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর