শনিবার, ২১ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২১ মার্চ ২০২৬ ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে ভূমি পিডিয়া : ভূমি সচিব | প্রধান খবর

দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে ভূমি পিডিয়া : ভূমি সচিব | প্রধান খবর
দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা এবং ভূমি মন্ত্রণালয়ের ওপেন ডাটা গভার্নেন্স নীতি ও সরকারের তথ্য অধিকার বিষয়ক নীতি বাস্তবায়নে ভূমি পিডিয়া ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. খলিলুর রহমান।

ভূমি পিডিয়াকে ভূমি মালিকের জন্য ভূমি বিষয়ক একটি নির্ভরযোগ্য ডিজিটাল সহযোগী হিসেবে তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত 'ইন্টেলিজেন্ট ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম' তথা ‘স্মার্ট ভূমি পিডিয়া’র উপর এক প্রশিক্ষণে সভাপতির বক্তব্যে ভূমি সচিব এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২৩ তারিখ প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক (AI enabled) ভূমি বিষয়ক জ্ঞানকোষ ‘স্মার্ট ভূমি পিডিয়া’ উদ্বোধন করেন।

এখন এই সিস্টেমকে উন্নত করে এর দ্বিতীয় সংস্করণ বাস্তবায়নের কাজ চলছে। ভূমি সচিব বলেন, ভূমি পিডিয়ার উদ্দেশ্য হচ্ছে কথোপকথনের মাধ্যমে সাধারণ মানুষ যেন ভূমি বিষয়ক প্রয়োজনীয় তথ্য এবং প্রযোজ্য ক্ষেত্রে যেন পরামর্শ পেতে পারেন তা নিশ্চিত করা।

এছাড়া, ভূমি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান ভূমির `প্রাতিষ্ঠানিক স্মৃতি’ (Institutional Memory) গড়ে তুলতেও অবদান রাখবে এই সিস্টেম। এসময় সচিব জানান কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বতন্ত্র মডেলের ভূমি পিডিয়াকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে (AI Model Training)।

এছাড়া সক্রিয় শিখনের (Active Learning) জন্য ভূমি সেবা প্রদানকারী কর্মকর্তা ও ভূমি সেবা গ্রহীতাদের ভূমি পিডিয়া ব্যবহার করার জন্য উৎসাহিত করা হবে বলে উল্লেখ করেন তিনি। প্রাথমিক অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়া বহুমুখী এবং

সময়সাপেক্ষ ব্যাপার উল্লেখ করে সচিব আশা প্রকাশ করে বলেন, একবার স্থিতিশীল হয়ে গেলে ভূমি পিডিয়া সকলের ভূমি বিষয়ক নির্ভরযোগ্য সহযোগী হিসেবে কাজ করবে। এসময় বাংলায় লেখা ও বলার বৈশিষ্ট্য সহ ভূমি পিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট `ভূমি এডভাইজার’

ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমিসেবা উদ্যোগের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন ভূমি সচিব। প্রসঙ্গত, আইন, অধ্যাদেশ, রাষ্ট্রপতির আদেশ, বিধিমালা, নীতিমালা, নির্দেশিকা, পরিপত্র, প্রজ্ঞাপন, ম্যানুয়াল, গেজেট ও অন্যান্য সকল ধরণের ভূমি বিষয়ক ডকুমেন্ট ভূমি পিডিয়ায় পাওয়া যাচ্ছে।

এছাড়া পরবর্তীতে এখানে আলোচনার জন্য থাকবে ফোরাম এবং ব্লগ। ভূমি বিষয়ক বিবিধ বাস্তব সমস্যা এবং এর থেকে উত্তরণের উপায়ও জানা যাবে ভূমি পিডিয়া থেকে।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান