শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ | প্রধান খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ | প্রধান খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়ানের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, সাক্ষাৎ করতে এসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী ফুল দিয়ে অভিনন্দন জানান। মালদ্বীপে তিন দিনের সফর শেষে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ভাইস মিনিস্টার ঢাকায় এসেছেন।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বর্তমান সরকার চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের পক্ষ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কোনো সফর। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর বিদেশি কোনো প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর।

এর আগে বর্তমান সরকার গঠনের পর গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানান চীনের প্রেসিডেন্ট সি জিং পিং। এবার চীনের প্রেসিডেন্ট এবং সিপিসির সাধারণ সম্পাদক সি জিং পিং তার প্রতিনিধিকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশের সরকার এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিচ্ছে।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার