শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন' কথা রাখুন: মাওলানা আলতাফ হোসাইন

শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন' কথা রাখুন: মাওলানা আলতাফ হোসাইন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত মিনার মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের 'কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন বলেন, আপনারা শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন' কথা রাখুন।

প্রশাসনে দ্বিমুখী আচরন লক্ষ্য করা যাচ্ছে। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। নির্বাচনকে ঘিরে সারা দেশেই হামলা-সহিংসতা চলমান। প্রতিনিয়ত ইসলামী ঐক্যজোটসহ বিরোধী প্রার্থীদের প্রচারণায় বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে।

নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে হলে অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে। আমি নির্বাচন কমিশনকে বলেছি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার জন্য । তা না হলে ইসলামী ঐক্যজোট তামাশার নির্বাচনে আসবো না।

তিনি আজ বিকেলে মেঘনা উপজেলার মানিকারচর এলএল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও নদীবেষ্টিত হোমনা-মেঘনায় কাঙ্খিত উন্নয়ন হয়নি।

এই ব্যর্থতা সরকারের নয়, এই অঞ্চলের জনপ্রতিনিধিদের। বিগত ১৫ বছর তারা জনগণকে শোসন করেছে, দূর্নীতি করে আখের গুছিয়েছে, কিন্তু এলাকার উন্নয়নের জন্য কিছুই করেনি। এবারের নির্বাচনে হোমনা-মেঘনার উন্নয়ন বঞ্চিত জনগণ নিজেদের অধিকার আদায়ে মিনারের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছে।

এই অবস্থা দেখে প্রতিপক্ষের কপালে চিন্তার ভাজ পড়েছে। শুধু ভোটাররাই নয়, নিজ নিজ কর্মীরাও তাদের প্রত্যাখ্যান করতে শুরু করেছে। সর্বত্র মিনারের গণজোয়ার তৈরি হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহাম্মদ, লালবাগ থানার সভাপতি মাহমুদুর রহমান হাফেজ্জী, মাওলানা কামাল হোসাইন, ছাত্রনেতা হাফেজ হাসিবুল হাসান শান্ত, মাওলানা বদিউজ্জামান।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি