রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৫ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

দাউদকান্দি দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে: ইঞ্জিনিয়ার সবুর

দাউদকান্দি দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে: ইঞ্জিনিয়ার সবুর
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে নৌকার মনোনীত প্রার্থী, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেন, দেশের উন্নয়ন কিভাবে করতে হয় সেটা আ'লীগন জানে। স্বাধীনতা যেমন আওয়ামী লীগের কাছে নিরাপদ, উন্নয়নও আওয়ামী লীগের কাছে নিরাপদ। তার প্রমাণ গত পনেরটি বছরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত হয়েছেন।

তিনি আজকে সারা বিশ্বে রাজনীতিবিদদের প্রতিকৃতি হিসেব গণ্য হয়েছেন। এটা আমাদের আওয়ামী লীগ তথা বাংলাদেশের গৌরবের বিষয়। আমাদের গৌরব ধরে রাখতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আর আগামী দিনে এই এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।
গ্রামকে শহরে রূপান্তরিত করার অঙ্গিকার জননেত্রী শেখ হাসিনার। তাই আগামীদিনে দাউদকান্দির দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার মারুকা ও বিটেস্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে চশই বালুর মাঠে পথসভায় বক্তব্যে এসব কথা বলেন। সভায় মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তাহের তালুকদারের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন,

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সাংবাদিক মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মানান জয়, বশিরুল আলম মিয়াজি, যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জি. মহিউদ্দিন শিকদার, যুগ্নসাধারণ সম্পাদক মো. শাহজালাল, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল প্রমুখ।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি