বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক
আজ ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান,মহাসড়কে চলন্ত গাড়িতে রড ছুঁড়ে ডাকাতি করতে ওত পেতে থাকা আন্ত:জেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার করার বিষয়ে পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এসময় তাদের সাথে থাকা বাকি ১০ ডাকাত পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিবি) নাজমুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আটককৃত ডাকাতদলের সদস্যরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর এলাকার হযরত আলী, একই গ্রামের হাসান, চান্দিনা উপজেলার বাগমারা গ্রামের রুহুল আমিন, একই উপজেলার পরচঙ্গা গ্রামের কাউছার  ও ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের  জহির।

বিভিন্ন অপরাধে জহিরের বিরুদ্ধে ১৩টি, হযরত আলীর বিরুদ্ধে আটটি ও কাউছারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। ডাকাতি করার কৌশল নিয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, আটককৃতরা মহাসড়কে লোহার রড নিয়ে ওত পেতে থাকে।

তারা দুটি গ্রুপে থাকে। এক দল চলন্ত গাড়িতে রড ছুড়ে মারে। গাড়িটি থামলে অন্য গ্রুপ যাত্রীদের আতংকিত করে ডাকাতি করে । আসামীদের বিরুদ্ধে চান্দিনা থানার মামলা নং-০৮/২৫২, তাং-১৪/১২/২০২৩ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান