সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

মুন্সীগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন

মুন্সীগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন
(বাসস): জেলা সদরে আজ মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার পঞ্চসার ও বজ্রযোগিনী ইউনিয়নে দু’টি মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ঢাকার বিভাগীয় কমিশনার পঞ্চসার ইউনিয়ন অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এর আগে, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বিজয়ের মাসের প্রথমদিনে শহরের মুক্তিযোদ্ধাদের নাম খাচিত স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন করেন। ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুন্সীগঞ্জ ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই হ্যান্ডবল প্রতিযোগিতায় ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ-এই চারজেলার ক্রীড়াবিদরা অংশ নেন।

উদ্বোধনী খেলা শেষে মুন্সীগঞ্জকে নিয়ে রচিত গানের সাথে সমবেত নৃত্য পরিবেশন করে সম্মিলিত নৃত্য পরিষদের শিল্পীবৃন্দ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর